হাট-বাজার পরিষ্কার করছে শিক্ষার্থীরা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাট-বাজার পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (০৯ আগস্ট) সকালে টানা তিনি দিনের মতো উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাট-বাজার এর অলি-গলিসহ মন্দির মসজিদ, ও শহীদ মিনারে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।
উপজেরার বালারহাট বাজারের ব্যবসায়ীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কার্যক্রমে আমরা মুগ্ধ।
শিক্ষার্থী আনারুল ইসলাম ও রাব্বি বলেন, উপজেলার বেশিভাগ হাট-বাজারে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যেত। এখন আমরা সেগুলো পরিষ্কার করেছি। পাশাপাশি সবাইকে আবর্জনা ফেলার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহ্বান জানিয়েছি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই
কুড়িগ্রামে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
হাসপাতালে যাচ্ছিলো মা-মেয়ে, পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার, ৬ জেলে আটক
রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক
কুড়িগ্রামে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
হাট-বাজার পরিষ্কার করছে শিক্ষার্থীরা
ফুলবাড়ীতে মসজিদ-মন্দির পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন