কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বগুড়ার শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশ মাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি উত্তরপাড়া গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গত ২০২৪ সালের ১৭ জুলাই কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহনের সময় শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় অন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ০২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে রিফাত সরকার (২২) বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি মো: মজিবর রহমান মজনু, সাবেক এমপি মো: হাবিবর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি সহ ১৪২ জনের নাম উল্লেখ করা হয়।
গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের নাম এই মামলার তদন্তে বেড়িয়ে এসেছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
