গাইবান্ধায় স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

গাইবান্ধায় স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় স্বামী মো: নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী মোছা জোসনা বেগম (৫০)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিন্দ্রায় শায়িত হয়েছেন এ দম্পতি। মো: নুরুল ইসলাম পলাশবাড়ী উপজেলার দিগদাড়ি গ্রামের মৃত মো: রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
গাইবান্ধায় স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুর বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১৩ ডিসেম্বর) রাতের খাবার শেষে নুরুল ইসলাম সুস্থ-স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত স্ত্রী জোসনা বেগম স্বামীর মৃত্যুর শোকে সেদিন দুপুর ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হোসেনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: তৌফিকুল আমিন মণ্ডল টিটু বলেন, তিনি ওই দম্পতির নামাজে জানাজায় অংশ নিয়েছিলেন। ৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

