টাঙ্গাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দাদি-নাতির মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দাদি-নাতির মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দেওয়ায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে চাটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাঁতিহারা গ্রামের মো: সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১০) ও অপর নিহত হলেন মো: সোহেলের খালা ভূঞাপুর উপজেলার শিয়ালখোল গ্রামের মোছা: হীরামন বেগম (৭৫)।

আহতরা হলেন, নিহতদের আত্মীয় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মো: মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং সিএনজি চালক কালিহাতীর সয়া পালিমা গ্রামের মো: রবিউল ইসলাম (৩৫)।
স্থানীয় লোকজন ও সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
টাঙ্গাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও নিহত আব্দুল্লাহর বড় চাচী মোছা: সোনিয়া জানান, তারা পরিবারের লোকজন ও আত্মীয়রা ৩টি সিএনজি ভারা করে ঘাটাইল উপজেলার মাইধারচালা গ্রামে খালাতো ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে সিএনজিটির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে সিএনজির উপর পড়ে। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। তখনই ঘাটাইলগামী ১টি বাস এসে ট্রাকটির সাথে ধাক্কা খায়।
এ দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে হতাহতদের খোঁজ-খবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহাদাত হুসেইন ও সহকারী কমিশনার (ভূমি) মো: সিফাত বিন সাদেক।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান বলেন, নিহত শিশু আব্দুল্লাহ ও তার বৃদ্ধা দাদী হীরামন বেগমকে হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

বগুড়ার শেরপুরে চেতনা নাশক খাইয়ে ইজি বাইক চুরি, গ্রেপ্তার ৪

মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী সুবা নওগাঁয় উদ্ধার, ফিরে যাচ্ছেন বাবার কাছে

নিখোঁজ সুবাকে উদ্ধার, সঙ্গে আটক এক তরুণ

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
