ডুবোচরে আটকে যাওয়া জাহাজ থেকে ৪৪ যাত্রী উদ্ধার

ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিন গামী পর্যটকবাহী একটি জাহাজ থেকে ৪৪ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে পর্যটকবাহী জাহাজ ‘এমভি গ্রিন লাইন-১’ টেকনাফস্থ বিআইডাব্লিউটিএ বন্দর থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।
পরবর্তীতে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচর নামক স্থানে জাহাজটি আটকে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকগণ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সাথে যোগাযোগ করেন।
পরে কোস্ট গার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে পর্যটকদের উদ্ধার কার্য শুরু করেন। পরবর্তীতে উদ্ধারকৃতদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়।
ডুবোচরে আটকে যাওয়া জাহাজ থেকে ৪৪ যাত্রী উদ্ধারের বিষয়ে তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আহত পর্যটকদের সেন্টমার্টিন নোঙরে অবস্থানরত একটি কোস্ট গার্ড জাহাজে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

