দেশের বাজারে কমলো পেঁয়াজের দাম

ভারত পেঁয়াজের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ২৪ ঘণ্টা না যেতেই দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। রবিবার (০৫ মে) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা।
জানা গেছে, পাবনার বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। আর ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে দেশের বাজারে আসা পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম নেমে আসবে ৫০ টাকার নিচে।
আর ক্রেতারা জানান, পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে আমদানির কোন বিকল্প নেই। ভারতীয় পেঁয়াজ এলে পেঁয়াজের দাম আরও কমতে পারে।
এর আগে, গত ডিসেম্বর মাসে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এতে পেঁয়াজের ভরা মৌসুমেও প্রভাব পড়ে দেশের বাজারে। তবে প্রায় ৬ মাস পর শনিবার (০৪ মে) পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। নিষেধাজ্ঞা তুলে প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছে ভারত সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

