নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দিচ্ছে প্রশাসন

নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দিচ্ছে প্রশাসন, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকার নয়াপল্টনে বিএনপিকে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সামনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
তিনি জানান, বিএনপি’র মহাসমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জানাবেন।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ করার নির্দেশ দিয়েছে বিএনপি। আওয়ামী লীগও ওই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।
এদিকে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা একে একে জড়ো হতে শুরু করেছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

