নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

বিএনপি নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই, যে সংস্কারের কথা বলছেন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ ভাগ সংস্কার হয়েছে গেছে। এখন আর সংস্কারের কোনো প্রয়োজন নেই। এখন প্রয়োজন শুধু নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনার ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিএনপির এ নেতা বলেছেন, বিএনপি নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়। যে সংস্কার করতে চান সেই সংস্কারের অধিকার আপনাদের নাই, জনগণের নির্বাচিত প্রতিনিধি সকল সংস্কার করবে।

তিনি আরো বলেন, এই দেশে কিংস পার্টি গঠন হতে চলেছে, কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই ভালো ছিলো না, আর ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় এসে বসে ছিলো।
আবারো কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে। জুলাই-আগস্টের অবদান রাখা সকল শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা আর করবেন না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

