বগুড়ায় পুলিশি নিরাপত্তার মধ্যেও দূরপাল্লার বাসে মিলছে না যাত্রী

বগুড়ায় পুলিশি নিরাপত্তার মধ্যেও দূরপাল্লার বাসে মিলছে না যাত্রী। বিএনপি ও জামায়াতের ডাকা ৭ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিকে বগুড়া থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করলেও বাসে যাত্রী নেই বললেই চলে। পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন মাইক দিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না। রোববার (২৬ নভেম্বর) বগুড়া চারমাথার বাস টার্মিনাল ও ঠনঠনিয়া ঢাকা কোচ টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
শ্রমিক নেতা ও প্রশাসন জানান, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। একপর্যায়ে অরবোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রোববার (২৬ নভেম্বর) ১১টায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে হানিফ ও শাহ্ ফতেহ আলী পরিবহনের দুটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়।
তবে ৪০ সীটের বাস দুটিতে যাত্রী ছিল ২৫ জন। বাস দুটি ছেড়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যায়। এ দিকে চারমাথার বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নওগাঁ রুটে যাত্রী সংকট থাকায় পরিবহন শ্রমিকেরা যাত্রী ডাকছেন মাইক দিয়ে।

বগুড়ায় পরিবহন শ্রমিকেরা বলেন, প্রতিটি রুটেই যাত্রী সংকট। অপরদিকে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসে চলাফেরা করছেন না।
বগুড়া বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি মো: আকতারুজ্জামান ডিউক জানান, বাস চলাচল শুরু হলেও যাত্রী একেবারেই কম। বাস চলাচল শুরুর বিষয়টি এখনো লোকজন জানে না। এ কারণে যাত্রী কম। তবে বাস চলাচলের কথা জানাজানি হলে যাত্রী বাড়বে বলে আশা করি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

