বগুড়ায় বিএনপি নেতা আটক

বগুড়ায় বিএনপি নেতাকে আটক করেছে থানা পুলিশ। বগুড়ার নন্দীগ্রামে মশাল, হাঁসুয়া উদ্ধার মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম-সম্পাদক
মো: সিদ্দিকুর রহমানকে (৪৫) আটক করা হয়েছে।
বগুড়ায় বিএনপি নেতা আটকের বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজমগীর হোসাইন জানান, গত সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে মশাল, হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১২ ঘণ্টা বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি তারা নাশকতাসহ এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করে।
গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া-নাটোর মহাসড়কের পাশেই দামগাড়া এলাকায় ১টি পরিত্যক্ত বাড়িতে পুলিশ তল্লাশি করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিএনপি’র নেতাকর্মীরা পালিয়ে গেলেও ১ জনকে আটক করা হয়। সেখান থেকে ১টি হাঁসুয়া, ১৪ টি মশাল ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার (ওসি) আজমগীর আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন হরতালের সমর্থনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ জনগণের জানমালের ক্ষতি বা নাশকতার পরিকল্পনা করছে কয়েকজন বিএনপির নেতাকর্মীরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
