বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নোয়াখালীর তরুণী

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন নোয়াখালী তরুণী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খুশালপুর গ্রামের প্রেমিকের বাড়িতে এ অনশন করেন তিনি।
ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তরুণীকে আশ্বস্ত করলে এই অনশন ভেঙে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি গ্রামের বাড়িতে চলে যান তিনি।
স্থানীয় লোকজনরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেম হয় ওই তরুণীর সঙ্গে খুশালপুর গ্রামের মো: এলখাছ মিয়ার ছেলে উজ্জ্বলের। মো: উজ্জল মিয়া তরুণীর সঙ্গে ফোনে কথা বন্ধ করে দিলে ওই তরুণী উজ্জলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটে উজ্জলের সাথে দেখা করেন তিনি। এসময় সিলেটে উজ্জলের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়ালে স্থানীয়রা সেখান থেকে ওই তরুণীকে চলে যেতে বলেন। সিলেট থেকে ওই তরুণী সোজা উজ্জলের গ্রামের বাড়িতে চলে আসেন।

বিয়ের দাবিতে তরুণী জানান, গত রমজান মাসে ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সাথে পরিচয় হয় তার। প্রায় এক বছরের প্রেম আমাদের। সিলেট শাহজালাল মাজার ও কোরআন শরীফ ছুঁয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় উজ্জ্বল। এখন সে অস্বীকার করছে যে আমাকে বিয়ে করবে না। তার পরিবারও এই সম্পর্ক মানতে পারছে না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি উজ্জলের বাড়িতে এসে অনশন করছি। উজ্জ্বল আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব। তিনি আরও জানান, রবিবার (২০ জানুয়ারি) মেয়ের অভিভাবকেরা তাঁদের যে প্রেম ছিল এ সংক্রান্ত তথ্য প্রমাণ নিয়ে আসবেন বলেছেন তিনি।
কমলগঞ্জ থানার তদন্ত (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেয়েটিকে তার বাড়িতে পাঠানো হয়েছে। তার অভিভাকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের লোকজন আগামী রবিবার এই গ্রামে আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

