ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসানকে (২৪) নওগাঁ থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার হাতুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে মহাদেবপুর থানা পুলিশ।
আটককৃত আব্দুল্লাহ আল আহসান (২৪) চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য চট্টগ্রাম থেকে এসে মহাদেবপুর উপজেলার তার শশুর বাড়িতে আশ্রয় নেন।

তিনি আরও জানান, ধামইরহাট সীমান্ত দিয়ে আজ ভোরে দিকে ভারতে পালানোর কথা ছিল তার, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিজিবি অভিযান চালিয়ে উপজেলার হাতুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

