ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনওর গাড়ির সঙ্গে বাসের মুখোমুখী সংঘর্ষ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনওর গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (০৮ মে) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের ১টি বাসের সঙ্গে ইউএনওর গাড়ির মুখোমুখী সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ইউএনও মো: আরিফুল ইসলাম প্রিন্স গুরতর আহত হলে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ইউএনওর গাড়ির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালক পালিয়ে গেলেও গাড়ীর হেলপারকে প্রায় ১ কিলোমিটার এলাকা দৌঁড়ে আটক করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনওর গাড়ির সঙ্গে বাসের মুখোমুখী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার এসআই মো: কামাল আহমেদ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। গাড়ীতে থাকা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম গুরতর আহত হয়। ঘাটত বাসটি জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

