মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় নিন্দা জানিয়ে জননেত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও করেই যাচ্ছে। প্রতিদিন তারা হরতাল আর অবরোধ ডেকে যাচ্ছে। হরতাল-অবরোধ মানে কি যানবাহন পোড়ানো, যাত্রীসহ বাস পোড়ানো।
শেখ হাসিনা আরও বলেন, ধানের গাড়ি পোড়াচ্ছে, চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এমন ঘটনা এর আগেও বিএনপি করেছে ২০১৩ সালে। আমি জানি না, তাদের কোনোমতে কেউ থামাতে পারবে কিনা। এই মানুষ হত্যা করে সরকার উৎখাত কোনদিনও করতে পারবে না।

জামায়াতে-বিএনপি’র আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা মানুষ হত্যা করার জন্য রেললাইন উপড়ে ফেলে বা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে এদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিচ্ছু নেই। এদের শাস্তি একদিন পেতেই হবে। আমার দেশের জনগণকে বলবো, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আওয়ামী লীগ সরকারের নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের কাছে যাব, দেশের জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে। ক্ষমতা আঁকড়ে ধরার তো কোনো চেষ্টা আমাদের নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

