মুন্সিগঞ্জে প্রশিক্ষণ মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

মুন্সিগঞ্জে প্রশিক্ষ ণমাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে ১টি ড্রাইভিং প্রশিক্ষণ মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো: কাওসার আহমেদ নামের ১জন নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর তিন জন প্রশিক্ষণার্থী গুরুতর আহত হয়েছেন।
নিহত কাওসার আহমেদ টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের মো: নাসির উদ্দিনের ছেলে। কাওসার সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালানো শিখতে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল।
আহতরা হলেন মুন্সিগঞ্জ সদরের কাতলা পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মারুফ, টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের মো: শাহ আলমের ছেলে মো: ফয়সাল এবং অজ্ঞাত ঠিকানার মো: জিহাদ।
মুন্সিগঞ্জে প্রশিক্ষণ মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহতের বিষয়ে স্থানীয়রা বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার সময় উজ্জ্বল ভূঁইয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ১টি ট্রেনিং প্রাইভেটকার বাঘেশ্বর বাজার থেকে মুন্সীগঞ্জ এলাকায় আসার সময় তালেশ্বর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদের পড়ে যায়।
এ দুর্ঘটনায় প্রশিক্ষক ড্রাইভারসহ আহত হয়েছেন ৪ জন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মো: কাওসারকে মৃত ঘোষণ করেন। অপর তিন জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ বলেন, দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ মাইক্রোটি পুলিশ হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

