যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান জব্দ ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল সাত্তার ফকিরের ছেলে।
নিহত রবিউল ইসলামের ভাতিজা শিহাবুল হক সাব্বির বলেন, তার চাচা গিফট আইটেমের উপর প্রিন্ট করার ব্যবসা করতেন। শনিবার সকালে বাসা থেকে দোকানের কাজে তার মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকার ভাড়া বাসা থেকে বের হয়েছিলেন। পথে যাত্রাবাড়ী থানার পাশে ডেমরা রোডে দ্রুতগতিময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে এসে আমার চাচার মরদেহ দেখতে পাই।
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়ে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইকবাল হোসেন খান জানা, যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা সড়কে দ্রুতগতিময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
