সড়ক দূর্ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মৃত্যু

নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পার্শ্বে মর্মান্তিক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় নিহত যুবক সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের রামাশ্রম গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২১)।
জানাগেছে, গত ৫ অক্টোবর বিকেলে আল আমিন উপজেলার উমইল গ্রামের আব্দুল মজিদ নামের এক ব্যক্তির নিকট থেকে নজিপুর যাওয়ার কথা বলে ভাড়ায় চালিত একটি (পালসার ১৫০ সিসি) মোটর সাইকেল ৫০০ টাকায় ভাড়া নিয়ে তার গন্তব্যে যায়।
পর দিন শুক্রবার সে নজিপুর থেকে সাপাহারের উদ্দ্যেশে রওনা হয়ে দুপুর ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে উক্ত স্থানে পৌছলে বিপোরিত দিক থেকে একটি কাভার্ডভ্যান আল আমিনকে সজোরে ধাক্কা দেয়। এসময় চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে তার মাথা পড়লে সমস্থ মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় ঘাতক কাভার্ডভ্যানটি সেখান থেকে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, পরে থানায় নিয়ে নিহতের পরিবারকে সংবাদ দিয়েছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা রুজু হয়নি বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

