সাকিবকে সতর্ক বার্তা দিল নির্বাচন কমিশন

সাকিবকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত ১ চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
সাকিবকে সতর্ক বার্তা দিয়ে চিঠিতে লেখা আছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। তারপর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

এটি সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার লঙ্ঘন। এমতাবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন না করার জন্য আপনাকে সতর্ক করায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ কথা বলা হয় চিঠিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

