হোয়াটমোরকে মাঠে দেখে জড়িয়ে ধরলেন মাশরাফি

হোয়াটমোরকে মাঠে দেখে জড়িয়ে ধরলেন মাশরাফি। এখনও আগের মতোই উদ্যমী, চটপটে এবং সবকিছুতে তীক্ষ্ণদৃষ্টি রেখে কাজ করে চলা বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের কথাই বলা হচ্ছে।
বিপিএলে ফরচুন বরিশালের মেন্টর হোয়াটমোর বাংলাদেশে পা রেখেই স্মৃতিকাতর হয়ে পড়েন। গতকাল পুরোনো কয়েকজনের দেখা পেয়ে বেশ আবেগি হলেন। যেন বহুকাল পর স্বজনদের কাছে মন খুলে কথা বলতে পারছেন হোয়াটমোর।
২০০৩-২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই ডেভ হোয়াটমোর। তার অবদানেই দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দলকে হারিয়েছিল বাংলাদেশ। এবার বিপিএলের টানে বাংলাদেশে এসেই পুরোনো শিষ্যদের সাথে দেখা হয়েছে তার। মাশরাফি বিন মর্তুজা তো কোচের সবচেয়ে প্রিয় খেলোয়ার।
রবিবার (২১ জানুয়ারি) মিরপুরের একাডেমি মাঠে সাবেক এই কোচের সাথে দেখা হয়ে গেল মাশরাফিরও। ডেভ হোয়াটমোরকে দেখেই বুকে জড়িয়ে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর কিছুক্ষণের জন্য দু’জনেই ফিরে গিয়েছিলেন অতীতে।
ক্রিকেটারদের মধ্যে পেসার মাশরাফির সাথে একটু বেশিই গভীর সম্পর্ক ছিল হোয়াটমোরের। মাশরাফিকে ‘পাগলা’ বলেই ডাকতেন অস্ট্রেলিয়ার এই কোচ। এরপর বাংলাদেশ ছাড়লেও হোয়াটমোরের সাথে ক্রিকেটারদের গভীর সম্পর্ক এখনও টিকে আছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
