চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী মো: ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ।
নিহত মো: ইসমাইল জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।
নিহতের চাচা কবির হোসেন জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামীর একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল জমাদ্দার ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়। নিহতের পরিবারের স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ছিলেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
