অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

রণবীর ও সাই পল্লবীর রাম-সীতা লুক ফাঁস

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

রণবীর ও সাই পল্লবীর রাম-সীতা সিনেমার লুক ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস যেন কিছুটা বেশিই দেখা যাচ্ছে।

সিনেমাটিতে রাম-সীতার চরিত্রে থাকছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে গেছে রাম-সীতা চরিত্রে রণবীর-সাই এর লুক।

Sponsored Link

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বড় বাজেটের ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন পরিচালক। অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবু রামায়ণের সেট থেকে ফাঁস হলো অযোধ্যার যুবরাজ রাম ও সীতার ছবি।

রণবীর-সাই এর লুক ফাঁস হওয়ার পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ তাদের ভক্তরা।

Sponsored Link

জানা গেছে, শ্রী রাম চন্দ্রের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর কাপুর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমাটিতে দেখা গিয়েছিলো।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link