রাজকে স্বাভাবিকভাবে ডিভোর্স দিয়েছি, না হলে জেল হয়ে যেত! পরীমণি

চিত্রনায়িকা পরীমণি কিছুদিন ধরেই নতুন দুইটি ওয়েব ফিল্মে ও একটি পূর্ণদৈর্ঘ চলচিত্রে অভিনয়ের জন্য শিরোনামে আছেন। এদিকে চিত্রনায়ক শফিকুল ইসলাম রাজও কিছুদিন ধরে ওমর নামের নতুন একটি ছবির সুটিং নিয়ে শিরোনামে আছেন।
পেশাগত ভাবেই দুই স্টারই যখন শিরোনামে, ঠিক তখনই আবারও ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামে তাঁদের নাম। বুধবার সকালে এই দুই তারকার আনুষ্ঠানিক বিচ্ছেদের সংবাদে নতুন করে আবারও সংবাদের শিরোনামে এসছেন তাঁরা। কি কি ধরনের সমস্যার কারণে তাঁদের এই ডিভোর্স সে বিষয় নিয়ে বুধবার (২০ সেপ্টেম্ব) রাতে পরীমণি তার ভেরিভাইড পেইজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান দিয়েছেন।
স্ট্যাটাসে পুরাতন আরেকটি স্ট্যাটাস শেয়ার করে পরীমণি লিখেছেন, এর আগেও এমন একটি স্ট্যাটাস দিয়ে যে সমস্যার ব্যাপারে জানান দিয়েছিলাম, আজ সেই স্ট্যাটাসের সাথে যোগ করছি। সেবার পাঁচ দিন পর রাজ এই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছিলো।
পরীমণি লিখেছেন, ভুল করে সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ চাওয়া এমনকি সুইসাইডের মতো হুমকী দিয়েও ব্ল্যাকমেইল করেছে রাজ। বার বার ক্ষমা করেছি, কিন্তু পরবর্তীতে আবারও একই ভুল করেছে। শুধু লোক দেখানো আমার বৌ আর আর আমার বাচ্চা করে বেড়ানো একজন ভয়ঙ্কর মানুষ সে।
পরীমণি আরো লিখেছেন, সম্পর্কটাকে সে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছে, আর আমি বারবার সুযোগ দিয়েছি। আইনগতভাবে বিচ্ছেদ না হওয়ায় সেও বার বারই সেই সুযোগ নিতো। এখন আমি তাকে স্বাভাবিক ভাবেই আইনানুসারে ডিভোর্স দিয়েছি। আরো একবার ক্ষমা করে দিলাম। না হলে আমার সাথে করা অন্যায়ের জন্য জেল হয়ে যেত।
সবশেষে পরীমণি লিখেছেন,আমার সন্তানের যাবতীয় খরচ আমি নিজেই বহন করবো, এতোদিন যেভাবে করেছি। এখন থেকে বাচ্চার একমাত্র অবিভাবক তার মা।
উল্লেখ্য ২০২২ সালের ১০ জানুয়ারী প্রকাশ পায় পরী ও রাজের সম্পর্ক। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এর পরে শাহীম মাহমুদ রাজ্য নামের ছেলে সন্তান যোগ হয় তাঁদের সংসারে। এখন রাজ্যের বয়স ১৪ মাস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের


