আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে মন্দির থেকে কলা নেওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

বিশেষ সংবাদ

ভারতে একটি মন্দির থেকে কলা নেওয়ার অপরাধে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৫ টার দিকে ভারতে নয়াদিল্লির সুন্দর নগরি এলাকায় গণেশ চতুর্দশী প্রার্থনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো: ইশহাক (২২)। ভারতের রাজধানী নয়াদিল্লির সুন্দর নগরী এলাকায় ইসহাকের বাড়ি এবং সেখান থেকে তিন লেনের দূরত্বে মন্দির প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইসহাকের বাবা মো: ওয়াজেদ বলেন, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, প্রসাদ বা ধর্মীয় নৈবেদ্য চুরি করার অভিযোগে একটি লোহার খুঁটির সাথে চামড়ার বেল্ট দিয়ে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করে উৎসুক জনতা। সে প্রসাদ বা একটি ধর্মীয় নৈবেদ্য চুরি করেছে বলে সন্দেহ করে তাকে নির্দয়ভাবে মারধর করা হয়।

ইসহকের বোন উজমা বলেছেন তার ভাইকে একটি কলা নেওয়ার জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে এবং নৃশংস হামলার পরে জনতা তাকে খুঁটির সাথে বেঁধে রেখে যায়। তাঁর নখ ভেঙে গেছে এবং আঙুল কেটে ফেলা হয়েছে। মুসলমান হওয়ার কারণে তাকে নৃশংসভাবে মারধর করা হয়। তিনি কথা বলতে পারছিলেন না এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।

ছবিতে নিহত ইসহাকের তিন বোন। ছবি : ইন্টারনেট।

উজমা বলেন, তাদের পাড়ার এক ছেলে ইসহাককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে তুলে নিয়ে বাড়িতে আসে। আহত অবস্থায় কয়েক ঘণ্টা পর নিজের বাড়িতেই তিনি মারা যান। ইসহাকের পরিবার জানিয়েছে যে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়নি। পুলিশ জানিয়েছে, তিনি মারা যাওয়ার পর তাদের এই ঘটনার কথা জানানো হয়।

হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে লোকজন পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়, এরপর একটি হত্যা মামলা দায়ের করে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এলাকার পুলিশ কর্মকর্তা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে একদল লোক চোর সন্দেহে তাকে থামিয়ে দেয় এবং তারপর তারা তাকে বেঁধে মারধর করে।

প্রতিবেশীদের মতে, ইসহাক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে একজন সাধারণ ছেলে যে কারও কোনও ক্ষতি করেনি। তিনি বলেন, ইসাক গলির প্রত্যেককে তাদের বোঝা বহন করতে সাহায্য করতো। সে ভালো ছেলে ছিল। তিনি কখনও না বলেননি। আমরা তাকে এই কাজের জন্য ২০ বা ৫০ টাকা দিতাম।

ওয়াজিদ তার একমাত্র পুত্র হত্যার জন্য ন্যায়বিচার চান।

তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট। কিন্তু আমরা চাই যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরও একই পরিণতি হোক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...