ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

জানা যায়, নিশিন্দারা এলাকায় অবস্থিত আলিফ লাচ্ছা সেমাই কারখানায় অভিযানকালে দেখা যায়, শ্রমিকরা হাত ব্যবহারের পরিবর্তে পায়ে মাড়িয়ে ময়দার খামির প্রস্তুত করছেন। এছাড়া সেমাই তৈরির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা, পঁচা ময়লার স্তূপের পাশে এবং এমনকি ল্যাট্রিনের ভেতরেও সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। সেমাই ভাজতে পোড়া তেল ও ডালডা ব্যবহারের প্রমাণও মেলে। কোনো প্রকার মান সনদ ছাড়াই এসব অনিয়মের মাধ্যমে সেমাই উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকার শাহ লাচ্ছা সেমাই কারখানা (মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস)-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় এই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় পায়ে মাড়িয়ে প্রস্তুত করা প্রায় ১০০ কেজি ময়দার খামির জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সরকারি সকল আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...