খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
খুলনার রূপসা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আঁড়মই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলার স্বল্প বাহিরদিয়া এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়া শেখ’কে (৪৪) গ্রেফতার করা হয়। তিনি আঁড়মই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই স্কুল চলাকালীন সময়ে ওই ছাত্রী টয়লেটে গেলে প্রধান শিক্ষক তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়।
পরে শিশুটির বাবা শনিবার রাতে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা
এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত সেই নারী আটক
খুলনায় এনসিপি নেতাকে গুলি, চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বৃদ্ধি
খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ
খুলনায় আদালত থেকে বের হওয়ার সময় গুলিতে দু’জন নিহত
খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
খুলনায় বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
খুলনায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ডাক্তার গ্রেফতার
পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন