গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে দেড়টার দিকে সদর উপজেলার পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে।
সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আহত হন তিন পুলিশ সদস্য, তারা হলেন, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও কনস্টেবল মিনহাজ। বর্তমানে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, “আজ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ছিল। এই কর্মসূচি বানচালের জন্য করপাড়া এলাকায় আমাদের গাড়িবহরে হামলা হয়। কয়েকজন আহত হয়েছেন।”
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রার আয়োজন ছিল। এরই মধ্যে উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।”
তিনি আরও জানান, আজ সকাল ১০টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২
বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের
গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন
বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ
হামলার পর রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা, এসপি’র কার্যালয়ে এনসিপি নেতারা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর
সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন