জামালপুরে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শরিফপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় শফিকুল ইসলাম শফি নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত মো: জয়নাল আবেদীনের ছেলে নিহত শফিকুল ইসলাম শফি(৩৫)।
এলাকাবাসী জানায়, বুধবার (২২ নভেম্বর) সকালে জামালপুর উপজেলার শরিফপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার আব্দুল জলিলের বাড়ির পিছনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের পরিবার শফিকুল ইসলামকে সনাক্ত করে। নিহত শফিকুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন।
জামালপুরে যুবকের লাশ উদ্ধার সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহব্বত কবির বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন