অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে মো: আল আমিন (২০) নামে এক কিশোরকে কুপিয়ে হাত বিছিন্ন করে দিয়েছে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য। সোমবার (১৪ অক্টোবর বিকেলে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

আহত কিশোর আল আমিন রাজাপুর গ্রামের মো: সেলিম বিশ্বাসের ছেলে। জানা গেছে, রবিবার (১৩ অক্টোবর) পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জেনারুল মন্ডলের ছেলে সন্টু মন্ডলকে বেধরক মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্য লিংকন এবং তার ভাই মো: রাসেল।

Sponsored Link

এরপর লিংকনকে খুঁজে না পেয়ে সন্টুর নেতৃত্বে প্রকাশ্যে সেদিন সন্ধ্যার দিকে পৃথক স্থানে ৫ জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়। সন্টুকে সহযোগিতা করার অভিযোগে
আল আমিনকে সোমবার দুপুরে রাজাপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম-হাত বিছিন্ন, ডান হাতে ২টি কোপ, ২ পায়ে দুইটা করে ৪টা কোপসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায় কিশো গ্যাংয়ের সদস্যরা।

সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

Sponsored Link

ঝিনাইদহে প্রকাশ্য যুবককে কুপিয়ে যখমের বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: ইমরান জাকারিয়া জানিয়েছেন,গতকাল রবিবার রাতের ঘটনায় এপর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে এবং ওই এলাকার পরিস্থিতি স্বভাবিক করতে পুলিশের বিশেষ নজর রয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link