টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (১৬ মার্চ) সকালে পুলিশ তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি, মির্জাপুর উপজেলার আজাগানা ইউনিয়নের একটি গ্রামে এক ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ করে ফিরোজ মিয়া।
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় গ্রামের মাতব্বররা সালিশ বৈঠক করেন এবং ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করেন। এই ঘটনা প্রকাশ পেলে ৮ মার্চ শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তবে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একাধিক অভিযান পরিচালনার পর প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করার অভিযোগে ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১) কে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া মাতব্বরদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা
শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন