অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

নওগাঁ সদরে ৩২ বোতল ফেন্সিডিলসহ অর্চনা গ্রেফতার

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নওগাঁ সদরে ৩২ বোতল ফেন্সিডিলসহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।

আটক অর্চনা প্রসাদ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

Sponsored Link

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আটক অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সঙ্গে জড়িত আছে। তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করেন।

এর আগেই নওগাঁ সদর থানায় তার নামে ৫টি মাদক মামলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

Sponsored Link

ওসি আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
নওগাঁ সদরে ৩২ বোতল ফেন্সিডিলসহ অর্চনা গ্রেফতার