ফুডপান্ডা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে
ফুডপান্ডা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৬ (১) ও ১৬ (২) (খ) ধারায় অ্যাপভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সোমবার (১৫ জানুয়ারি) ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের করা অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
খাবার সরবরাহে শীর্ষস্থান অর্জনকারী ফুডপান্ডা প্রতিষ্ঠানকে তাদের অবস্থানের অপব্যবহার এবং নীতিবহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বিসিসির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে
এ বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশ পড়ে শোনান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এতে উল্লেখ করা হয়েছে, ফুডপান্ডা নিঃসন্দেহে বাজারের সবচেয়ে প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। এই অবস্থানকে কাজে লাগিয়ে পেয়ালা ও নান্দোসের মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বিভিন্ন বাধার সৃষ্টি করেছে। এই ২ জনপ্রিয় রেস্টুরেন্টের মালিক এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড।
ফুডপান্ডাকে আর্থিক জরিমানার পাশাপাশি বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে রেস্টুরেন্টগুলোকে কোনও রকম বাধা দিতে পারবে না ফুডপান্ডা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন