অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়ায় ঘন কুয়াশায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপারের মৃত্যু

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ায় ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১টি ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে জেলার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এখনো নিহত ব্যক্তির নাম জানা যায়নি, তবে তিনি মাছবাহী ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Sponsored Link

বগুড়ায় ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিকুল ইসলাম জানান, খুলনা থেকে মাছবাহী ১টি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো।

অপর দিকে বালুবাহী ১টি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাক চালকের সহকারী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Sponsored Link

ওসি আরো জানান, এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
বগুড়ায় ঘন কুয়াশায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপারের মৃত্যু