কুষ্টিয়ায় ধুমপান করতে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাতে যখম

বিশেষ সংবাদ

কুষ্টিয়ায় ধুমপান করতে নিষেধ করায় মো: শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাতে যখম করার অভিযোগ উঠেছে। এছাড়াও শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং তার বড় ভাই মো: শাহীন বিশ্বাস। আহতদের উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ সূত্রে জনা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফারাজীপাড়া জামে মসজিদের সামনে একটি দোকানে কয়েকজন যুবক ধুমপান করছিলো। এ সময় কলেজ শিক্ষক শামীম হোসেন ওই যুবকদের ধুমপান করতে নিষেধ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এর একপযার্য়ে ওই যুবকরা রাত ৯টার দিকে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষক শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর যখম করে।

এছাড়াও ওই কলেজ শিক্ষকের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন আহত শামীম ও শাহীনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সেদিন রাতেই কলেজ শিক্ষক শামীম হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ২ জনকে আটক করেছেন।

কুষ্টিয়ায় ধুমপান করতে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাতে যখমের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়।...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। দীর্ঘদিন...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর...