কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন

কুষ্টিয়ার ভেড়ামারায় মো: নাফিস আহমেদ তুষার (২৮) নামে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
পরে রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত নাফিস আহমেদ তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তুষার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র ছিলেন। ১৭ রোজায় ছুটিতে সে ঢাকা থেকে বাড়িতে আসেন।
নিহতের পরিবার জনায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারের পাশে দুর্বৃত্তরা নাফিস আহমেদ তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। রামেক হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তুষারের মৃত্যু হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

