নোয়াখালীর হাতিয়ায়

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ডুবে গেছে নিঝুম দ্বীপ, বহু হরিণ ভেসে গেছে

বিশেষ সংবাদ

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গেছে দ্বীপ উপজেলা হাতিয়া। এতে নিঝুম দ্বীপসহ হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।‌ সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের বহু হরিণ ভেসে গেছে এবং অনেক হরিণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিঝুম দ্বীপের চেয়ারম্যান। ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে এখনো আতঙ্ক বিরাজ করছে ওই দ্বীপের পানিবন্দী অসহায় মানুষের মাঝে।

নিঝুম দ্বীপের চেয়ারম্যান মো: দিনাজ উদ্দিন বলেন, সোমবার (২৭ মে) সকাল থেকে পানি কমতে শুরু করলেও সন্ধ্যার দিকে পুনরায় ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পুরো এলাকা আবার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে গত ৩ দিন ধরে হাতিয়ার সাথে বাইরের সব নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। তীব্র বাতাসের কারণে ৩ দিন ধরে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী মো: মশিউর রহমান।

আরেকদিকে স্থানীয় এমপি মোহাম্মদ আলী মঙ্গলবার (২৮ মে) দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বরাবর ক্ষয়ক্ষতির যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা যায় নিঝুম দ্বীপে ৯ হাজার পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজার ৫ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

ঢাল চরের ৪ হাজার পরিবারের প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, চর ঘাসিয়ায় ২০ হাজার পরিবার, চানন্দি ইউনিয়নের ৪ হাজার পরিবারের প্রায় ১০ হাজার মানুষ ও ৫ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

এছাড়া হরনী, নলচিরা, চানন্দি, জাহাজমারা, সুখচর, সোনাদিয়া, বুড়ির চর, চরকিং, চর ঈশ্বর, নলচিরা ইউনিয়নের সকল এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই ২ এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

মোহাম্মদ আলী আরো উল্লেখ করেছেন, হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে প্রায় ১০০ কি. মি. কাঁচা পাকা রাস্তা বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার গবাদি পশু ও বহু পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানিয়েছেন, রেমালের আঘাতে হাতিয়ায় প্রায় ৫২ হাজার পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সরকারি ত্রান সামগ্রী বিতরণ করা যাচ্ছে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টা...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন...