শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিশেষ সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এতে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু তাই নয়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে হতে পারে অতি ভারি বর্ষণ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রবিবার (২৬ মে) সন্ধ্যার দিকে ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার।

এদিকে শনিবার (২৫ মে) সকালে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসার বিষয়ে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর/পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

এমন পরিস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এর পরের ৪৮ ঘণ্টা দেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। সেই সাথে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহখানেকের ব্যবধানে সোনালি মুরগি, গরুর মাংস...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের নাম এবি রাজ্জাক (৩২)।...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হন।...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবসপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার...

বাসস এমডিকে ‘মব’ ও সাংবাদিকদের শোকজ: এনসিপির তীব্র প্রতিবাদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডিকে সরাতে...

টিসিবির তেলের বোতলে মিলল পানি: ফেরত গেল পুরো চালান, চালক দণ্ডিত

অন্বেষণ ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের...