অন্বেষণ ডেস্ক :

বগুড়ার ধুনটে দরজা কেটে ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে দরজা কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: বাবু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটকের পর ধুনট থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (০৯ মার্চ) ধর্ষণচেষ্টা মামলায় আটক দেখিয়ে ধুনট থানা থেকে বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছেন পুলিশ

অভিযুক্ত বাবু মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তর পাড়ার মো: মহাতাব হোসেনের ছেলে। পেশায় তিনি পরিবহন শ্রমিক।

জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর (৩৪) স্বামীর মৃত্যুর পর প্রায় দুই বছর ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। তাকে মাঝেমধ্যেই বিভিন্ন ভাবে উত্যক্ত এবং কু-প্রস্তাব দিত বাবু মিয়া। কিন্ত কু-প্রস্তাবে রাজী না হওয়ায় বাবু মিয়া ওই নারীর উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এ অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দরজা কেটে ওই নারীর ঘরে প্রবেশ করে বাবু মিয়া।

এ সময় ওই ঘরে অন্য কেউ না থাকায় বাবু মিয়া ওই নারীকে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষর্ণের চেষ্টা করে। এ সময় মেয়েটি জোরে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাবু মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে ধুনট থানায় সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর বাবা বাদি হয়ে বাবু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন।

বগুড়ার ধুনটে দরজা কেটে ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈকত হাসান জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে বাবু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...