ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় ৮ জনের মৃত্যু, কাটেনি বিপদ

বিশেষ সংবাদ

ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় উজানের ঢলে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা

এতে লক্ষ লক্ষ মানুষের বাড়ি-ঘর ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এরমধ্যে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

চলমান বন্যায় কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা শহরের ছোট এলাকার মো: কিশোর রাফি (১৫), চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে মো: শাহাদাত হোসেন (৩৪), নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার মো: কেরামত আলী (৪৫) এবং লাকসামে পানিতে ডুবে এক শিশু মারা গেছে।

তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ২ জন বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। এছাড়া বুধবার (২১ আগস্ট) বিকালে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাফি (১৫) নামে কুমিল্লা শহরের এক কিশোর মারা যায়।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজার জেলার ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো পানিতে ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ জেলায় পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, রামু উপজেলার আমজাদ হোসেন (২২) ও সাচিং মারমা (২৬)।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুর্বণা আক্তার বীরচন্দ্রপুর গ্রামের মো: পারভেজ মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, মৌলভীবাজারের ১ লক্ষ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লক্ষ ৯৬ হাজার ২৪৮ জন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (৬...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের...

হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন,...

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫)...

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় প্রশিক্ষণ মিশনে থাকা...