হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

বিশেষ সংবাদ

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি।

- Advertisement -

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। সেই প্রেক্ষাপটে পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে। এ সুযোগ কাজে লাগাতে পাট শিল্পকে আরও আধুনিক করতে হবে এবং পাটজাত পণ্যে বৈচিত্র্য আনতে হবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর একটি। খাতভিত্তিক উদ্যোগের মাধ্যমে প্রায় এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

- Advertisement -

জনগণের ভোটে নির্বাচিত সরকার সব সময় জনগণের পাশে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মধ্যেই কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি—এই লক্ষ্য সামনে রেখেই কাজ করছে সরকার।

এর আগে অনুষ্ঠানে পাট শিল্পে বিশেষ অবদান রাখায় ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি। পুরস্কার পাওয়া উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, নতুন উদ্যোগ ও সহায়তার মাধ্যমে দেশের পাট শিল্প আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে।

- Advertisement -

অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...