সোমবার, ২ মার্চ, ২০২৬

বগুড়ার শেরপুরে

জমি নিয়ে বিরোধ, হামলা, মারধর ও বাড়িঘর লুটপাটের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও বাড়িঘর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে আঃ রশিদের ছেলে ইকবাল হোসেন (২৯) বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ রশিদ ও তার স্ত্রীকে মারধর করে বাড়ি ঘর লুটপাট সহ তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং ইকবাল হোসেন হামলার ভয়ে এখনও বাড়িছাড়া রয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে হামলা করে বাড়িতে গচ্ছিত নগদ ৩ লাখ টাকা, ৩ ভরি সোনা, ৪ ভরি রুপার গহনাসহ প্রায় সারে ৬ লাখ টাকার লুটপাট করা হয়েছে। এসময় অভিযুক্তরা বাড়ির বাহির থেকে দরজায় তালা লাগিয়ে সন্ধা পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখে।

ইকবাল হোসেন বলেন, আমার পরিবার হামলার শিকার হওয়ার খবর পেয়ে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অভিযোগ করেও আজ ৬ দিন যাবৎ বাড়ি ফিরতে পারিনি। আমার বাবা-মা আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় অভিযুক্ত মো: ইরফান আলী ও স্থানীয়রা জানান, আঃ রশিদ আমার কাছ থেকে তিন শতক জমি লিখে নেওয়ার কথা বলে সাড়ে তিন শতক জমি লিখে নিয়েছে এবং যে দাগ থেকে নেওয়া কথা তা না নিয়ে মহাসড়ক সংলগ্ন একটি দাগ থেকে দলিল করে নিয়েছে আমরা অশিক্ষিত হওয়ায় বুঝতে পারিনি। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার দরবার হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা কাউকে মারধর করিনি।

অন্যদিকে একই গ্রামের আশরাফ আলী শেখ বেশ কিছুদিন আগে আঃ রশিদ ও তার পরিবারে বিরুদ্ধে জমিজমা ও টাকাপয়সা সংক্রান্ত একটি অভিযোগের সাক্ষী হওয়ায় তার স্ত্রী ও বোনকে মারধর করা হয়েছে মর্মে থানায় পৃথক একটি অভিযোগ করেছেন। আঃ রশিদ, ইকবাল হোসেন সহ ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, ২৭ আগস্ট বেলা সারে ১০ টার দিকে খলিলুর রহমানের দায়ের করা পূর্বের একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে আসে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা। তদন্ত করে ফিরে যাওয়ার পরেই অভিযোগের সাক্ষী হওয়ায় আশরাফ আলীর স্ত্রী ও চাচাতো বোনকে মারধর করেন আঃ রশিদ সহ অভিযুক্তরা।

এ বিষয়ে অভিযুক্ত আঃ রশিদ বলেন, আমার বাড়িতে আমি ও আমার বৃদ্ধা স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আমি একজন ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিসের রোগী। আমার একমাত্র ছেলে ইকবাল শেরপুরে থাকে। আমার সাথে তারা অন্যায় ভাবে অত্যাচার করছে। এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর আরিফ জানান, আমি কোনো পক্ষকেই সরেজমিনে কোনো হামলা বা মারধর করতে দেখিনি। হামলা ও মারধরের বিষয়টি পুরোপুরি মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (১ মার্চ, ২০২৬) উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (১ মার্চ, ২০২৬)...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল...