ভারতে পেঁয়াজের দ্বিগুণ দাম হওয়ায় বাংলাদেশের বাজার অস্থির

বিশেষ সংবাদ

ভারতে পেঁয়াজের চাহিদা বাড়ায় এবং বাজারে সরবরাহ কমে যাওয়ায় লাগামহীনভাবে বাড়ছে দাম। দেশটির বাজারে গত ২ সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৫০ শতাংশ। ১৭ রুপি কেজির পেঁয়াজ পাইকারি বাজারে ৩০ রুপি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহে ঘাটতি থাকায় ভারতে পেঁয়াজের দাম বাড়ছে। সাধারণত কৃষক ও ব্যবসায়ীরা তাদের মজুত করে রাখা পেঁয়াজ এই জুন মাসেই বাজারে সরবরাহ করে থাকেন। তবে এবার কৃষকরা বাজারে পেঁয়াজ সরবরাহ কমিয়ে দিয়েছেন।

তাদের ধারণা, ২০২৩-২৪ রবি মৌসুমে পেঁয়াজের উৎপাদন কম হবে এবং এতে দাম বাড়বে। এর পাশাপাশি ব্যবসায়ীরাও দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ মজুত করে রাখছেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছেন, সেগুলো শিথিল হবে বলে এখনো আশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

তবে পেঁয়াজ রফতানির ওপর কেন্দ্রীয় সরকার ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় তেমন সুবিধা নিতে পারছেন না ব্যবসায়ীরা। যার ফলে কমেছে পেঁয়াজের রফতানি। তবে ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদুল আজহার কারণে বাজারে বেড়ে গেছে পেঁয়াজের চাহিদা।

সোমবার (১০ জুন) পেঁয়াজের অন্যতম বড় বাজার মহারাষ্ট্র রাজ্যের নাসিকের লাসালগাঁওয়ে পাইকারি হারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ রুপি করে। গত ২৫ মে (শনিবার) এই পেঁয়াজ কেজিতে ১৭ রুপি বিক্রি হয়েছিলো। পাইকারি বাজারে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজিতে ৩০ রুপি ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশি আমদানিকারকরা জানিয়েছেন, ভারত থেকে রপ্তানিকৃত প্রতি টন পেঁয়াজের মূল্য ৫৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা পড়তে পারে। পাইকারিতে ৭৫ থেকে ৮০ টাকা ও খুচরা মূল্য কিছুটা বেড়ে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হবে। তাই ভারতের পক্ষ থেকে রপ্তানি মূল্য আরও কিছুটা কমানো দরকার ছিলো। কারণ ভারতে এ বছর অনেক পেঁয়াজ আবাদ হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...