সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম কমেনি চালের

বিশেষ সংবাদ

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে দাম কমেনি চালের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেশকিছু পণ্যের দাম বেড়েছিলো। এরমধ্যে উল্লেখযোগ্য হলো চাল। এরপর ১ মাস পেরিয়ে গেলেও চালের দাম কমেনি। বরং নতুন করে আরো বাড়ার শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা।

এদিকে প্রধান এই খাদ্যপণ্যটির চড়া দাম হওয়ায় বিপাকে পরেছে দেশের নাগরিকরা। তারা বলছেন, নতুন সরকার অন্যান্য নিত্যপণ্যের দাম কমাতে যেমন উদ্যোগ নিচ্ছেন, চালের ক্ষেত্রেও তা নেওয়া প্রয়োজন। বাজারে গিয়ে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, আগের কয়েক সপ্তাহের মতোই মোটা চাল কেজিতে ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এরমধ্যে আবার অধিকাংশ দোকানেই পাওয়া যাচ্ছে না মোটা জাতের চাল। যে কারণে কিছু ক্রেতাদের বাধ্য হয়ে মাঝারি মানের চাল কিনতে হচ্ছে। এদিকে, মাঝারি চাল পাইজাম ও বিআর-২৮ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দামে। এর পাশাপাশি মানভেদে সরু চালের কেজি ৭০-৭৮ টাকা।

দেড় মাস আগেও মোটা চাল ৫০-৫২ টাকা ও মাঝারি চালের কেজি ছিলো ৫৫-৬০ টাকা। আর সরু চাল বিক্রি হতো প্রতি কেজি ৬৫-৭৬ টাকায়। অর্থাৎ, চালের দাম গত ১ মাসের ব্যবধানে কেজিতে ৪-৬ টাকা পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) আলু ও পেঁয়াজের শুল্ক কমিয়েছে অন্তবর্তীকালীন সরকার। তবে মাত্র ১ দিনের ব্যবধানে এসব পণ্যের দামে তেমন কোনও প্রভাব পড়েনি। এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে। গেল সপ্তাহের মতো আলু কেজিতে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা কেজি দামে বিক্রি হতে দেখা যায়।

ক্রেতারা সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। পটল কেজিতে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা। ১ মাস আগেও পটলের কেজি ছিলো ৮০-৯০ টাকা। তবে পটলের মতো বেশিরভাগ সবজির দাম অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে। ১ মাস আগের ১৫০ টাকা কেজির করলা ও বেগুন এখন ৬০-৮০ টাকায় কেনা যাচ্ছে।

অন্যদিকে, টানা কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লারের কেজি ১৬০-১৭৫ টাকা ও সোনালি মুরগির কেজি ২৪০-২৬০ টাকা। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০-৭৫০ টাকায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (৬...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের...

হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন,...

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫)...

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় প্রশিক্ষণ মিশনে থাকা...