অন্বেষণ ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

বিশেষ সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ‍দিবাগত রাত ১টার দিকে কমলনগর থানার ৫০ গজ দূরে উপকূল সরকারি কলেজের সামনের রাস্তা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর থেকে রামগতিগামী সড়কের উপকূল সরকারি কলেজের সামনে রাস্তার পাশে শিশুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে আসে।

পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা শিশুটিকে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ২য় শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম মিহি এবং ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে নিয়ে তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যান তাঁর মা মরিয়ম বেগম। এরপর দুপুরে অজ্ঞাত এক নারী শিশু ওহিকে চুরি করে নিয়ে যায়।

লক্ষ্মীপুরের কমলনগরে চুরি যাওয়া শিশু উদ্ধারের বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তহিদুল ইসলাম জানান, চুরি হওয়ার ৪ দিন পর সুস্থ অবস্থায় রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ওই নারীকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে চিহ্নিত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...