শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা যায়, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১১০ জন এবং আবৃত্তি প্রতিযোগিতায় অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিশুদের তুলির আঁচড়ে ফুটে ওঠে প্রকৃতি, দেশপ্রেম ও কল্পনার নান্দনিক রূপ। অন্যদিকে, খুদে প্রতিযোগীদের কণ্ঠে ধ্বনিত হয় আবৃত্তির ছন্দ।

পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার অর্গানাইজার মো. রুহুল আমিন এবং মো. ইমরান হোসেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয় করেন স্থানীয় চারু নিকেতনের পরিচালক আমিনুল ইসলাম মাসুদ। আর আবৃত্তি প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন আবৃত্তিশিল্পী ইফতেখার আলম ফরহাদ ও মো. রুহুল আমিন।

আয়োজকরা জানান, শিশুদের মাঝে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানো এবং বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে চলমান এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জ্ঞান ও আনন্দের মিলনমেলা। আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...