ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফের আটক চায় জাসদ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফের আটক চায় জাসদ। ৭ম শ্রেণির ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার এবং হিজড়া বিষয় নিয়ে উস্কানি দেওয়ার মাধ্যমে অশান্তি ও উত্তেজনা সৃষ্টির দায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক মো: আসিফ মাহতাব উৎসকে আটকের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার (২৪ জানুয়ারি) জাসদের সভাপতি মো: হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
জাসদ নেতারা জানান, চরম উগ্র, জঙ্গি ও ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎস ট্রান্সজেন্ডার ও হিজড়া ইস্যুতে ধর্মের অপব্যবহার ও অপব্যাখ্যা এবং বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন। তাকে অবিলম্বে আটক করে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিতে এই জঙ্গিবাদী, উগ্রবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধি সম্পন সকল সামাজিক ও রাজনৈতিক শক্তিকে আহ্বান জানানো হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন