অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা ভেঙে প্রায় ২৫ থেকে ৩০টি ছানা মেরে ফেলার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার এলাকার ভুবনেশ্বরী মাতৃ মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাছা মিয়া (৪৮) একই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

Sponsored Link

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৮ ধারায় অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি তার ফসলি জমির ধান খাওয়ার অভিযোগে ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন। ভাঙা বাসাগুলোর মধ্যে ২৫ থেকে ৩০টি ছোট ছানা পাওয়া যায়, যেগুলো মারা গেছে।

Sponsored Link

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। দেশীয় বাবুই পাখি বন্যপ্রাণী হিসেবে সংরক্ষিত হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত বাছা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Sponsored Link

স্থানীয়দের মতে, বাবুই পাখির বাসা সাধারণত গাছে ঝুলে থাকে এবং এসব পাখি গ্রামীণ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। হঠাৎ এমন ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link