চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, ১২ ডাকাত গ্রেপ্তার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, গ্রেপ্তারকৃত ১২ জনই ডাকাত দলের সদস্য। সোমবার (১৩ মে) দিবাগত রাতে চট্টগ্রামের বহির্নোঙ্গর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো, সিরাতুল মুসতাকিম (১৭), মো: ইমন (১৯), মো: ফয়সাল (২০), মো: আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (২৩), পিয়াস মন্ডল (২৩), মো: সালাউদ্দিন (২৬), মো: ইসলাম (২৭), মো: আলমগীর (৩০), মো: আরিফ (৩০), মো: আবু তাহের (৩২) ও মো: রাজু (৩৭)।

মঙ্গলবার (১৪ মে) বিকালে চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সিয়াম-উল-হক জানান, একদল ডাকাত চট্টগ্রামের বর্হিনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি বিশেষ দল ছদ্মবেশে কয়েকটি বোটে করে বহির্নোঙ্গর এলাকায় অবস্থান করেন। পরে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বহির্নোঙ্গর থেকে ২ মাইল উত্তর-পূর্বে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

কোস্টগার্ডের অভিযানিক দল নৌকাটিকে থামানোর সংকেত দিলে নৌকাতে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘণ্টা ধাওয়া করে নৌকাটিকে থামানো হয়। এ সময় ১২ জন ডাকাত গ্রেপ্তারসহ ১১টি রামদা, ১টি শাবল, ১টি করাত, ১টি প্লায়ার, ১টি স্পেনার এবং ১২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলের মূল হোতা মো: আকবরের আদেশে এবং মো: সালাউদ্দিনের নেতৃত্বে ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ইছানগর নতুন ব্রিজ ঘাট হতে নৌকাযোকে সোমবার রাতে ডাকাতির উদ্দেশে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় যায়। এছাড়াও ডাকাত দল দীর্ঘদিন ধরে ডাকাতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও জানিয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...