মেসির বার্সা চুক্তির সেই ‘ন্যাপকিন পেপার’ যে দামে বিক্রি হলো

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মেসির বার্সা চুক্তির সেই ‘ন্যাপকিন পেপার’ বিক্রি হয়েছে প্রায় ১১ কোটি ৩০ লক্ষ টাকা। স্পেনের ক্লাব বার্সেলোনার হাত ধরেই লিওনেল মেসি ফুটবল বিশ্বে পা রেখেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার ট্রায়ালেই ক্লাবের নীতিনির্ধারকদের নজর কাড়েন এই ক্ষুদে ফুটবলার। এরপর ২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস লিওনেল মেসির পরিবারকে দুপুরে খাবারের নিমন্ত্রণ জানালেন। সেখানেই বার্সেলোনার সাথে চুক্তি হয়েছিলো মেসির।

সেদিন রেস্তোরাঁর টেবিলে সামান্য এক টুকরো ন্যাপকিন পেপারে (হাত ও মুখ মোছার কাগজ) প্রাথমিক চুক্তি সই হয়েছিলো বার্সেলোনা ও ক্ষুদে মেসির। সেই ‘ন্যাপকিন পেপার’ এতদিন ছিলো বার্সার মিউজিয়ামে। মেসির সাথে বার্সার চুক্তির সেই ন্যাপকিন পেপারটি এবার নিলামে উঠেছে। যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ লক্ষ পাউন্ড। যা বাংলাদেশী টাকায় ৪ কোটি ১৯ লক্ষ টাকা।

কাতার বিশ্বকাপে যে জার্সি পরে খেলেছিলেন মেসি, তা নিলামে উঠেছিলো। বিপুল পরিমাণ অর্থে বিক্রি হয়েছে আর্জেন্টাইন তারকার সেই ৬টা জার্সি। ন্যাপকিন চুক্তির দাম আরো বেশি হবে এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। শুক্রবার (১৭ মে) ব্রিটিশ অকশন হাউস বোনহামসের মাধ্যমে বিক্রি হয়ে গেছে মেসি-বার্সেলোনার ঐতিহাসিক ১ম চুক্তির সেই প্রমাণপত্র। দাম উঠেছে ৯ লাক্ষ ৬৫ হাজার ডলার। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি ৩০ লক্ষ টাকা।

লিওনেল মেসি বার্সার হয়ে টানা ১৭ বছর ফুটবল খেলেছেন। ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেন এই ফুটবলার। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। ক্লাবের সমর্থকরা এখনো মেসিকে ভুলতে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা প্যারিস ঘুরে এখন ইন্টার মায়ামিতে খেলছেন।

মেসির বার্সা চুক্তির সেই পত্রে লেখা ছিলো, বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সাথে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।শুক্রবার...

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না...

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেতার...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা...