ভারতে যৌন নির্যাতনের শিকার ২ খুদে শিক্ষার্থী, প্রতিবাদে ভাংচুর

বিশেষ সংবাদ

ভারতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ২ জন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্কুলের এক পুরুষ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। একজন শিক্ষার্থীর বয়স ৩ ও আরেকজনের ৪। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বাদলাপুরে। এরইমধ্যে ঘটনাটিকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ওই স্কুলটিতে মেয়ে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করার সময় সহায়তা করার জন্য কোনও নারী পরিচারিকা ছিলো না। ঘটনার দিন শিক্ষার্থীরা টয়লেট ব্যবহার করতে গেলে সেখানে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে ওই স্কুলের পরিচ্ছন্নতাকর্মী অক্ষয় শিন্ডে (২৩)।

গত সোমবার (১২) আগস্ট খুদে শিক্ষার্থীরা এই নির্যাতনের কথা তাদের অভিভাবকদের অবগত করে। ঘটনা শুনে অভিভাবকরা মেয়েদের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন। এরপর গত শুক্রবার (১৬ আগস্ট) অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে পরের দিন গ্রেপ্তার করা হয়।

ভারতে ২ খুদে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের করার বিষয়ে পুলিশ জনায়, প্রাথমিক তদন্তের সময় তারা দেখতে পেয়েছেন ওই স্কুলের সিসিটিভি ফুটেজ কাজ করেনি। স্কুল ম্যানেজমেন্ট খুদে শিক্ষার্থীদের যত্ন নেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে পারেনি বলে জানায় তারা। এই ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে স্কুলের অধ্যক্ষ, ১ জন শ্রেণিশিক্ষক ও ১জন নারী পরিচারিকাকে বরখাস্ত করেছে ম্যানেজমেন্ট।

ঘটনার প্রতিবাদে স্কুলটিতে ব্যাপক ভাংচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়াও স্থানীয় লোকজন বাদলাপুর রেলওয়ে স্টেশনে মুম্বাই রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ আছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে তারা বাদলাপুর রেলস্টেশনে বিক্ষোভ করেন। অতি দ্রুত অভিযুক্ত ব্যক্তি এবং স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ‘একনাথ শিন্ডে’ অভিযুক্তদের বিরুদ্ধে যৌন অপরাধ আইনের অধীনে ধর্ষণচেষ্টার অভিযোগ আনতে বলেছেন। তিনি একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে মামলাটি অতি দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। আরেকদিকে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় স্থানীয় থানার ইনচার্জকে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...