চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক

বিশেষ সংবাদ

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। মাস্কের মতে, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে চাঁদে এমন একটি শহর নির্মাণ করা বাস্তবসম্মত লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, স্পেসএক্স এখনও পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ার দীর্ঘদিনের পরিকল্পনায় অটল আছে। তবে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চাঁদে দ্রুত পৌঁছানো এবং সভ্যতার নিরাপত্তা জোরদার করার ওপর।

মাস্কের এই বক্তব্যের সঙ্গে মিল রয়েছে গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনের। সেখানে বলা হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে, বর্তমানে চাঁদকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর মঙ্গল গ্রহে অভিযান ভবিষ্যতের জন্য রাখা হচ্ছে।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণ করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের পরিকল্পনায় ছিল ২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানোর কথা।

চলতি দশকের মধ্যেই চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশনের পর আর কোনো মানুষ চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।

এরই মধ্যে মহাকাশ প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও বড় পদক্ষেপ নিয়েছেন ইলন মাস্ক। এক সপ্তাহের কম সময় আগে তিনি ঘোষণা দেন, তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এ চুক্তিতে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে ১ লাখ কোটি ডলার, আর এক্সএআই-এর মূল্যায়ন করা হয়েছে ২৫ হাজার কোটি ডলার।

এই সিদ্ধান্তের পক্ষে থাকা ব্যক্তিদের ধারণা, এতে স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা আরও শক্তিশালী হবে। মাস্ক নিজেও মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির সঙ্গে কম্পিউটিং শক্তির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে পৃথিবীর তুলনায় মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা করা তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...